দুগ্ধবতী গাভী লালন পালন বিষয়ক প্রশিক্ষণ অনলাইন কোর্সটি কৃষিকথা-কৃষকের কথা এর উদ্যোগে প্রস্তুত করা হয়েছে।
দুগ্ধবতী গাভী লালন পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সে ১২ টি পর্ব ও ৩৪ টি পাঠ রয়েছে । একজন খামারি সবগুলো পাঠে অংশগ্রহন করার মাধ্যমে দুগ্ধবতী গাভী লালন পালন বিষয়ক বিস্তারিত জানতে পারবে এবং চাইলে নিজেই পশু পালন করে স্বাবলম্বী হতে পারবে। কেবল মাত্র স্বপ্নের চাকুরির পিছে না ছুটে ছোট কিছু ইনভেস্ট করে গবাদি পশু পালন করে স্বাবলম্বী হবার গল্প এখন আর রূপকথা
নয় বরং বাস্তব। ইচ্ছাশক্তি আর সঠিক কর্মদক্ষতা আপনাকে পৌছে দিতে পারে সাফল্যের শিখড়ে।
বিঃদ্রঃ যে সকল খামারি ভাইয়েরা কৃষিকথা-কৃষকের কথা এর কৃষি কোর্স বিষয়ক সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা সরাসরি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। হেল্পলাইন- +8801810024133(WhatsApp) (সকাল-১০ টা থেকে রাত ৯টা) অথবা কল করুন +8801321217972
কোর্সের উদ্দেশ্য
বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং বাংলাদেশের কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। বাংলাদেশের জনগণের একটা বিশাল অংশ তাঁদের জীবনধারণের জন্য কৃষির উপর নির্ভরশীল। একটা সময় কৃষি প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝেই সীমাবদ্ধ ছিলো তবে আজকের চিত্র একেবারেই উল্টো; শিক্ষিত যুবক, নানা পেশা থেকে আগত নতুন উদ্দ্যেক্তাদের বড় বিনিয়োগ, প্রযুক্তি এবং কৃষিবিদদের পরামর্শে আমাদের কৃষি হয়ে উঠেছে আধুনিক কৃষি।দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আমাদের কোর্সটি কিছুটা হলেও অবদান রাখবে এবং সবচেয়ে বড়কথা কৃষকরা চান নানাবিধ নিত্যনতুন প্রয়োজনীয় সঠিক তথ্য।