ছাগল পালন কোর্সটি গগলস কৃষিকথা ও আইসিটি ডিভিশনের এটুআই প্রকল্পের মুক্তপাঠ, ই- লার্নিং প্লাটফর্ম এর যৌথ উদ্যোগে প্রস্তুত করা হয়েছে।
শুধুমাত্র বড় খামারি নয়,দেশের প্রতিটি খামারির নিকট প্রয়োজনীয় তথ্য এবং আধুনিক প্রযুক্তিতে ছাগল পালনের সকল রহস্য পৌছে দেয়ার উদ্দেশেই কোর্সটি প্রস্তুত করা হয়েছে। উক্ত কোর্সে ১৪ টি পর্ব ও ৫৯ টি পাঠ রয়েছে । একজন খামারি সবগুলো পাঠে অংশগ্রহন করার মাধ্যমে ছাগল পালন বিষয়ক বিস্তারিত জানতে পারবেন।
বড় প্রতিষ্ঠানগুলোর এ খাতে বিনিয়োগের পাশাপাশি, ছোট খামারিদের নীতি সহায়তার মাধ্যমে সুরক্ষা করতে পারলে দেশেই সারা বছরের চাহিদা মেটানোর উপযোগী পশু উৎপাদন করা সম্ভব হবে। এতে কর্মসংস্থান যেমন বাড়বে তেমনি গ্রামীন অর্থনিতিতে বড় ধরনের গতিশীলতা আসবে।
কোর্সের উদ্দেশ্য
আমাদের দেশে দরিদ্র জনগোষ্ঠীরর আয়ের অন্যতম উৎস ছাগল পালন। এটি একমাত্র ব্যবসা যা সল্প ব্যয়,অপেক্ষাকৃত কম রক্ষণাবেক্ষণ ও ছোট জায়গায় করা সম্ভব। সল্প বিনিয়োগের পরেও এটি একটি লাভজনক ব্যবসা হিসাবে প্রমাণিত। পারিবারিক ও বানিজ্যিক উভয় ক্ষেত্রেই নতুন উদ্যেক্তা ও খামারি ভায়েরা যাতে সফল হতে পারে এই প্রত্যাশায় “ছাগল পালন” প্রশিক্ষণটিতে আমরা তুলে ধরেছি ছাগল পালনের নানা দিক।আশা করছি আপনারা উপকৃত হবেন।
বিঃদ্রঃ যে সকল খামারি ভাইয়েরা কৃষিকথা-কৃষকের কথা এর কৃষি কোর্স বিষয়ক সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা সরাসরি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। হেল্পলাইন- +8801810024133(WhatsApp) (সকাল-১০ টা থেকে রাত ৯টা) অথবা কল করুন +8801321217972